কোরবানির ঈদে আসছে ‘তুফান-২’
রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ এখনও দর্শকের নজর কাড়ছে। এই সিনেমার মাধ্যমে শাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। নির্মাতা রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ কিছুই না, আসল চমক থাকবে ‘তুফান ২’তে। এবার জানা গেল আগামী কোরবানির ঈদে আসছে ‘তুফান ২’। বিষয়টি জানিয়েছেন ছবিটির পরিচালক রায়হান রাফী।
তিনি বলেন, ‘রোজার ঈদে আসছে ‘লায়ন’ আর কোরবানির ঈদে আসবে তুফান।’ তবে তুফানের দ্বিতীয় কিস্তিতে শাকিব খান থাকবেন কি তা আপাতত গোপনই রাখলেন রায়হান রাফী।
তুফান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান তিনটি। এরমধ্যে আলফা আই সূত্রে জানা যায়, তুফান-২র কিছু কাজ তুফানের প্রথম কিস্তির সঙ্গে হয়েছে। বাকি কিছু কাজ শেষ করে সিনেমাটা মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।
অন্যদিকে, বছরের শেষে শুরু হতে যাচ্ছে ‘লায়ন’ ছবির কাজ। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ