কোনাবাড়ীতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতি হয়েছেন কে আই লোকমান, সাধারণ সম্পাদক সামসোদ্দোহা সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ। এছাড়াও কমিটিতে তিনজন সহ-সভাপতি, ছয়জন যুগ্ম-সাধারণ সম্পাদকসহ মোট ৬১ জন স্থান পেয়েছেন।
কোনাবাড়ী থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কে আই লোকমান বলেন, নিজের দায়িত্ববোধ থেকে দেশের জন্য কাজ করি। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। দেশের দুর্যোগ মুহূর্তে কোনাবাড়ী থানা ছাত্র অধিকার পরিষদ সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে।
গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান জাহিদ বলেন, আগে আহ্বায়ক কমিটি ছিল। দুই বছর পরে পূর্ণাঙ্গ কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। গাজীপুর মহানগরীর কাশিমপুর ও কোনাবাড়ী থানায় কমিটি আছে। বাকি থানাগুলো সমন্বয়ে কাজ করছে। পরে কমিটি গঠন করা হবে।
T.A.S / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ