ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সালাহর রেকর্ড গড়ার রাত, লিভারপুলের জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১২:৯

চ্যাম্পিয়নস লিগে মোহাম্মদ সালাহর রেকর্ড গড়ার রাতে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর্নে স্লটের দলের এটি আসরের দ্বিতীয় জয়।

অ্যানফিল্ডে বোলোনিয়ার বিপক্ষে লিভারপুল গোলের দেখা পায় ম্যাচের শুরুর দিকেই। ১১তম মিনিটে সালাহর বাড়ানো বল ধরে দলকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক আলিস্টার। লিভারপুলের জার্সিতে কোনো আর্জেন্টাইনের চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল এটি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫তম মিনিটে গোল করেন সালাহ নিজেই। এটি ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে সালাহর টানা পঞ্চম ম্যাচে গোল। লিভারপুলের হয়ে এমন কীর্তি আর কারও নেই। একমাত্র গোলটিতে আরও একটা রেকর্ড গড়েছেন তিনি। 

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪৫ গোল এখন তার, ৪৪ গোল নিয়ে দিদিয়ের দ্রগবা নেমে গেছেন দুইয়ে। এদিকে, টানা দ্বিতীয় জয় তুলেছে জুভেন্টাসও। ইতালিয়ান ক্লাবটি দু'বার পিছিয়ে পড়েও আধা ঘণ্টার বেশি সময় দশজন নিয়ে খেলেই লাইপজিগকে হারিয়েছে ৩-২ গোলে।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা