ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার : জেলহাজতে প্রেরণ
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো. দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তোলা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, রুহিয়া থানার রামনাথ বাজারের ওই আওয়ামী লীগ নেতার বাসা দবিরুল ইসলামকে তাকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলুর করা বালিয়াডাঙ্গী থানার জমি দখল ও চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। এছাড়াও ওই মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আলহাজ মো. দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
T.A.S / জামান
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
Link Copied