পাইকগাছায় ভাটা শ্রমিকের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট
খুলনার পাইকগাছার পল্লীতে অসহায় ভাটা শ্রমিক ওমর আলী গাজীর বসতবাড়ি ভাংচুর করার পর লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ওমর আলী বাদী হয়ে আশরাফ সানাকে ১নং আসামি করে ২০ জনের নামে পাইকগাছা থানায় অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার ফতেপুর কাওয়ালী মৌজায় ৫ শতক জমি খরিদ করে প্রায় ৫ বছর ধরে বারিঘর করে বাসবাস করছেন। ঘটনার দিন সকাল ৯টার দিকে প্রতিপক্ষ আশরাফ সানারা হঠাৎ দলবল নিয়ে ৫টি ঘর ভেঙে নিচিহৃ করে দেয়। নগদ টাকাসহ জিনিসপত্র লুপট করে ও ভাংচুর করে একটি মোটরসাইকেল।
ওমর আলী জানান, জমি ক্রয় করে আমার পরিবারের ১০ জন লোক সেখানে বসবাস করছি।
প্রতিপক্ষ আশরাফ সানার ছেলে আহসানুল্লাহ জানান, কবরখানার জায়গা দখল করে নেয়ায় আমরা তাদের উচ্ছেদ করেছি।
স্থানীয় লিয়াকত গাজী জানান, ৮ শতক জমির মধ্যে ৩ শতক কবরখানার জায়গা। অন্য ৫ শতকে ওমর আলী বাড়িঘর করে বসবাস করছেন। অন্যায়ভাবে ওমর আলীর বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ তুষার কান্তি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেযেছি। ঘটনার ভিডিওচিত্র দেখেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন