পাইকগাছার শিববাটি ব্রিজের টোল উন্মুক্তের দাবিতে প্রতীকী অনশন
খুলনার পাইকগাছর বহুল আলোচিত শিববাটি ব্রিজের টোল অবমুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই অনশন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলমান প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট এটিএম সাইফুদ্দিন সুমন,সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, মঈন উদ্দিন শিমুল,হাফিজ আল জাবির লিপু,আসাদুল্লাহ আল গালিব, সাংবাদিক মোঃ আনোয়ারুল ইসলাম,মোঃ জিনারুল ইসলাম,মাহফুজ গাজী,তিতাশ সরকার,ওবায়দুল ইসলাম, মিনারুল ইসলাম, খাইরুল হোসেন, মহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিকী অনশন কর্মসূচির চলাকালে পাইকগাছা উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল প্রতীকী অনশনকারীদের সাথে একত্মতা ঘোষণা করে অনশনস্থলে অবস্থান নেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম নেওয়াজ অনশনস্থলে উপস্থিত হয়ে পানি ও ফলের জুস দিয়ে অনশন ভঙ্গ করান।
অনশন কর্মসূচি থেকে বক্তারা বলেন, পাইকগাছা-কয়রাবাসীর দীর্ঘদিনের দাবি শিববাটি ব্রিজের টোল ফ্রি করা হোক। কিন্তু যে টোল আদায় করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে বেআইনি। প্রথম পক্ষ আলী আকবর এন্টারপ্রাইজ যে ইজারা সরকারের কাছ থেকে নিয়েছিল, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে এই ইজারা বা লিজ দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তর করা যাবে না বা সাব ইজারা দেয়া যাবে না। দিলে এই ইজারা বাতিল হবে। কিন্তু কাগজপত্রের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, এ আলী আকবর এন্টারপ্রাইজ ইজারা নিয়েই দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তর করে। সে কারণে কোনো অবস্থায় এই ইজারা বহাল থাকতে পারে না।
অনতিবিলম্বে এই ইজারাদারদের বিতাড়িত করে টোল উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। যতদিন পর্যন্ত এ ইজারাদারদের বিতাড়িত করে উন্মুক্ত না করা হবে, ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান অনশনকারী নেতৃবৃন্দ।
জামান / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন