জগন্নাথপুরে সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (অক্টোবর) বেলা ১ টায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাস।
সাবেক শিক্ষার্থী রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী শিক্ষকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা রফিকুল ইসলাম, অভিভাবক আলীনুর, হাফিজ মিয়া, সাবেক শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম, এম ফজরুল ইসলাম, শাহ জামাল, সহকারী শিক্ষক (শরীরচর্চা) শহীদুল ইসলাম, শিক্ষার্থী সৈয়দা তানিয়া বেগম, সাবেক শিক্ষার্থী রাসেল বক্স, প্রানেশ দাস, বাবুল মিয়া, আলী রাজ, রুনু মিয়া, মাশরুর করিম, আলী আমজাদ, রহিম উদ্দিন।
বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমুর রহমান। গীত পাঠ করেন মান্টি দাস। বিদায়ী শিক্ষকের সম্মানার্থে তাঁর জীবনী নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর আগে বিদায়ী শিক্ষকের হাত দিয়ে বিদ্যালয়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
এদিকে, একই দিন সকাল ১০ টা থেকে সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম (অবসরজনিত বিদায়, সহকারী শিক্ষক (ইংরেজি) সাহেব আলীর পদোন্নজনিত বিদায়, বিদ্যালয়ের আয়া সুমতি রানী বৈদ্য'র বিদায়ী উপলক্ষে এরালিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাসের সভাপতিত্বে সহকারী শিক্ষক (কৃষি) শহীদুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বর্তমান এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ। বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
জামান / জামান
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার
বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ
বারহাট্টায় প্রশাসনের গাফিলতিতে নতুন কুঁড়ির ব্যাডমিন্টন কর্মসূচি পণ্ড
তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে ঝিলিম ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
বারহাট্টায় সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে ২০টি পরিবার
ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা,নজরদারিতে ড্রোন
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কর্মসূচি
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেহাল দশা, অপরিচ্ছন্ন টয়লেট ও কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ