আলফাডাঙ্গায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়
ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আলফাডাঙ্গা উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল৪টায় উপজেলা রোডের বিএনপির অস্থায়ী কর্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব নূর জামাল খসরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম।
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, গত ১৬ বছরে অনেকবার জেল খেটেছি নির্যাতিত হয়েছি, একাধিকবার আমার ঘরবাড়ি ভাংচুর করে গাড়ী পোড়ানো হয়েছে তবু কখনো দলের বাইরে যায়নি। ফরিদপুর-১ আসন তথা আলফাডাঙ্গা, বোয়ামারী ও মধুখালী বিএনপিকে শক্তিশালী করার লক্ষে কাজ করে চলছি। দলের ভিতরে কিছু সুবিধাবাদী লোক বিএনএম এর সাথে মিলে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদেরকে একতাবদ্ধ থেকে রাষ্টীয় সংস্থার কাজে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। তিনি আরো বলেন, আমাদের দল ক্ষমতায় গেলে নেতাকর্মীরা কোনো প্রকার অপরাধের সাথে জড়িত থাকবে না।
মতবিনিময় সভায় আলফাডাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন উপজেলা বিএনপির যুগ্মআহবাায়ক রেজাউল করিম, যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, যুগ্ম আহবায়ক নেয়ামত পারভেজসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জামান / জামান
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ