ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘অহংকারই পতন’, ক্যারিয়ারের কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২৪ রাত ১০:৫২

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বহু মানুষের অনুপ্রেরণা তিনি। জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। তবে শুরু থেকে এ সমীকরণটা এতটা সহজ ছিল না। প্রিয়াঙ্কা চোপড়ার কথায় এমনও দিন গেছে যখন তাকে একটি চরিত্রের জন্য অনুরোধ করতে হয়েছে। তিনবার অডিশন অর্থাৎ পরীক্ষাও দিতে হয়েছে। ছবির নাম না করে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, চরিত্রটি পছন্দ হওয়ায় তিনি নিজেই তার টিমকে বলেছিলেন ছবি নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে। 
অনুরোধ করেছিলেন যাতে তাকে সেই চরিত্রটি দেওয়া হয়। তার জন্য রীতিমতো তাকে অডিশন দিতে হয়েছিল। তৃতীয় সাক্ষাতের সময় তিনি সেই ছবিটিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এ অভিনেত্রী বলেন, একটা পর্যায়ের পর অডিশন দেবো না, কিংবা চরিত্রের জন্য অনুরোধ করব না, এই ভাবনাটা পোষণ করা ভুল। ভাল চরিত্র পেলে তা ফুঁটিয়ে তুলতে সকলের ভাল লাগে। আর সেই চরিত্র পেতে গেলে যদি কারও সঙ্গে কথা বলতে হয় নিজের আর্জি সকলের সামনে রাখতে হয়, তবে তাতে ক্ষতি নেয়।
প্রিয়াঙ্কার কথায় সে যে কোনও শিল্পী হোক না কেন, অহংকার যদি অন্তরায় হয়ে দাঁড়ায় তবে মুশকিল। যেখানেই ইগো জায়গা করে নিয়েছে, সেখানেই অভিনেতাদের পথ কঠিন হয়ে উঠেছে। 

 

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...