কোনাবাড়ীতে ইয়াবা কারবারি গ্রেফতার
গাজীপুর সিটির কোনাবাড়ীতে ইয়াবাসহ সেন্টু মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ীর বাইমাইল পুরান সড়কের সালামের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সেন্টু মিয়া মহানগরীর বাইমাইল নদীর পাড় এলাকার মৃত দীনা মেয়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কাঠাগারে পাঠানো হয়েছে। এছাড়াও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জামান / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ