শরণখোলায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত
বাগেরহাটের শরণখোলায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলী, শরণখোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক গোপাল কর্মকারসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সভায় সকল পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শরণখোলায় এ বছর ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হবে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাস জানিয়েছেন।
এমএসএম / জামান
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ
নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
Link Copied