ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে প্রবাসীকে পিটিয়ে জখম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ৪:১২

চট্টগ্রামের রাউজান উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দাশপাড়ার সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার প্রবাসী মো. হাসানুর রহমান বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে হামলায় অংশ নেয়া ৬ জনকে আসামি করা হয়েছে।

আসামীরা হলেন- ওই এলাকার রঞ্জন দাশ (২৬), অসিম দাশ (৩৮), আশিষ দাশ (২৮), লিংকন দাশ (২৮), আকাশ দাশ রাজন (২৫) এবং রানা দাশ (২৮)।

থানায় অভিযোগকারী মো. হাসানুর রহমান জানান, আমি প্রবাসে থাকি। কিছুদিন আগে দেশে বেড়াতে এসেছি। আমার ছোট বোনের স্বামী দুবাই প্রবাসী মোহাম্মদ বাবলু গত দেড় বছর আগে পাহাড়তলী চৌমুহনী এলাকার রতন দাশ নামে এক ব্যক্তির কাছ থেকে ছয় শতক জমি কিনেছে। ওই জমিতে এর আগে ভাড়া ঘর ছিল। এসব ভাড়া ঘর ভেঙে সমান করে বিক্রি করেছিল রতন।

তিনি আরো বলেন, এ জমি এতদিন নিজের ভোগদখলে থাকলেও সম্প্রতি এলাকার যুবলীগ ক্যাডার মানিকের নেতৃত্বে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় জমিতে আসতে না দেয়ার হুমকি দেয়া হয়। চাঁদা না দেয়ার আমার জমির দরজায় লাগানো তালা তারা ভেঙে ফেলেছে। বিষয়টি থানা পুলিশকেও অবহিত করেছি। চাঁদা দাবির বিষয়ে রাউজান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তদন্তে এলে আমরা ওই জমিতে যাই। এতে পুলিশের সামনেই কিল-ঘুষিসহ মারধর করে আহত করে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধকে ঘিরে উপজেলার পাহাড়তলী এলাকায় এক প্রবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

জামান / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার