ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ম্যাগজিনসহ শটগান উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ৪:১৮

মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় বন বিভাগের উত্তর পাশের খাদ থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে সদর উপজেলার মানরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ-অবরোধ এবং অবস্থান নেন ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর জেলা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এরপর উল্টো ছাত্র-জনতা ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান। ধাওয়ার সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের লাইসেন্স করা শটগানটি ছিনিয়ে নেয় ছাত্র-জনতা। এরপর ৪ আগস্ট বিকেলে জেলা যাওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খানের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রটি খুঁজে পাওয়া যাচ্ছে না এই মর্মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে ম্যাগাজিনসহ শটগানটি উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায় উদ্ধার আগ্নেয়াস্ত্রটি আওয়ামী লীগ নেতা সুলতানুল আজম খান আপেলের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামান / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত