ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুর্গাপুরে চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:৭

রাজশাহীর দুর্গাপুরে ১৮ লাখ টাকা চাঁদা না পেয়ে আজিম উদ্দীন (৫৫) নামে এক বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর গুরুতর আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনা ঘটে। রামেক হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ আজিম উদ্দিন স্থানীয় একটি জামে মসজিদে ইমামতি করেন বলে জানা গেছে।

বৃদ্ধ আজিম উদ্দীন অভিযোগ করেন বলেন, কুহাড় উত্তরপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। ঘটনার দিন দুপুরে জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার সময় ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের লোকজন পূর্বশত্রুতার জের ধরে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানের লোক একই এলাকার আলীমুদ্দিন, নবী ও আলীমুদ্দিনের ছেলে সালাহ উদ্দিনসহ অজ্ঞাত ১০-১২ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বেঁধে রেখে নির্যাতন চালায়। সেনাবাহিনী ও দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে তারা আমাকে আহতাবস্থায় উদ্ধার করে। 

তিনি আরো বলেন, এর আগে বুধবার (২ অক্টোবর) সাবেক ইউপি চেয়ারম্যান আয়নালের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার কারণে তারা আমার ওপর বেশি ক্ষুব্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়। 

তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, এলাকায় চাঁদাবাজি হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। গত কয়েক দিন আগেও আমার নামে চাঁদাবাজির নিউজ হয়েছে। আমি পত্রিকায় তার প্রতিবাদ দিয়েছি। এছাড়া মসজিদের ইমামকে মারধরের ব্যাপারে আমি কিছুই জানি না। 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, উপজেলার কুহাড় গ্রামে মসজিদের এক ইমামকে আটকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত নবী নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত ইমামের ছেলে লুতফর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে নবীকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ