শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, হয়রানি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন পর্যন্ত এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা, মানিনা মানব না’, ‘ষড়যন্ত্রকারীর কালো হাত, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, স্যারের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অতিদ্রুত স্যারের নামে করা মিথ্যা চার্জশিট তুলে নিতে হবে। কামরুল স্যার সব সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে ছিলেন, আমরাও স্যারের পাশে রয়েছি।
শিক্ষার্থীরা আরো বলেন, আমরা স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ কখনই মেনে নেব না। আমরা ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙ্গে দিতে সর্বদা প্রস্তুত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে ভুক্তভোগী সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান বলেন, যে হত্যা মামলায় আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, ওই ঘটনার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। এমনকি ওই লোককে আমি চিনতামও না। আমি মামলার বাদীপক্ষের সাথেও দেখা করেছি, তারাও জানেন না আমার নাম কিভাবে এলা। বিশ্ববিদ্যালয়ের কেউ ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম দিয়েছে। প্রক্টর স্যারকে ইতোমধ্যে বিষয়টি জানিয়েছি। ক্যাম্পাসের কে বা কারা আমার নাম দিয়েছে, সেটি খুঁজে বের করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, আসলে মামলাটি এখনো এজাহারভুক্ত হয়নি। যদিও বাদী অভিযোগ নিয়ে এসেছিলেন, তবে এখন আরেকটু সময় নিচ্ছেন। যেহেতু এজাহারভুক্ত নয়, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমরা বিষয়গুলো নিয়ে অবগত এবং অভিযোগ এলে পুনর্বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য