ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার


দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি photo দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:১৫

রাজশাহীর দুর্গাপুরে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আইনুদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা উপজেলার বহরমপুর গ্রামের মৃত দাইমুদ্দিনের ছেলে। তিনি দুর্গাপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এর আগে গত ৩ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতা চালানোর অভিযোগে থানায় মামলটি দায়ের করেন দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আইনুদ্দিনের বিরুদ্ধে এলাকায় দখল, চাঁদাবাজিসহ বিস্তর অভিযোগ রয়েছে। প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে কেউ মুখ খুললেই করা হতো নির্যাতন। নির্যাতনের শিকার উপজেলার বহরমপুর গ্রামের মৃত. আকবরের ছেলে রহিদুল, বদরুদ্দিন ওরফে বুদের ছেলে শাহজাহান, মৃত.আব্দুস সাত্তারের ছেলে উজ্জল, আজিমুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, আওয়াল, মঙ্গলের ছেলে নাজমুলসহ তার হামলার শিকার হয়ে এনামুল শেখ নামে এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে ও চিকিৎসা চলাকালীনও তার ওপর হামলা করে তার সন্ত্রাসী বাহিনী। তার নির্যাতন থেকে রক্ষা পায়নি তার আপন ভাই চয়েন উদ্দিন। বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে আ.লীগ শাসনামলে তাকে ধরে নিয়ে মাদ্রাসার মাঠে হাত-পা রশি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট ও নির্যাতন চালান এই  প্রভাবশালী আ.লীগ নেতা। 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, থানায় একটি মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আইনুদ্দিনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

প্রসঙ্গত, এ মামলায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও সাবেক সংসদ সদস্য (এমপি) প্রফেসর ডা. মনসুর রহমানসহ ৭০ জনের নামে মামলা দায়ের করা হয়। তবে মামলার প্রধান দুই আসামিসহ প্রায় সবাই পলাতক। এ পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এমএসএম / জামান

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ