ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৫:২৬

ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশে, দীর্ঘদিন ধরে সেই স্বপ্নে বিভোর এদেশের ফুটবলপ্রেমীরা। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছে বাফুফে এবং হামজা।

এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন হামজা। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। এখন বাকি শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন। সেটা পেলেই লাল-সবুজ জার্সিতে মাঠে নামার দরজা খুলে যেতো হামজার।

বাফুফে চাইছিল, নভেম্বর উইন্ডোতেই হামজাকে জাতীয় দলের হয়ে খেলাতে। এর মধ্যে বড় দুঃসংবাদ। কাঁধের হাড় নড়ে গেছে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের।

অনুশীলনের সময় এই গুরুতর আঘাত পেয়েছেন হামজা। লেস্টার সিটির কোচ স্টিভ কুপারও নিশ্চিত করে বলতে পারছেন না, কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে।কুপার বলেন, ‘কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।’

লেস্টার কোচ যোগ করেন, ‘এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়।’‘আমি তার যাত্রাকে সম্মান করি। সে যে একজন খেলোয়াড় এবং ভালো মানুষ হয়ে গড়ে উঠছে, এটাকেও সম্মান করি। সে খুবই জনপ্রিয়। যেকোনো ক্লাবে এমন খেলোয়াড় থাকা সবসময়ই গুরুত্বপূর্ণ’-আক্ষেপ কুপারের কণ্ঠে।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা