ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজমুল হাসান অভি
আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ধামরাইয়ের শরীফবাগ বাজার ও উপজেলায় সামনে পুলিশের গুলিতে আহত গার্মেন্টসকর্মী সাজেদা বেগম (৪২) ও স্কুলছাত্র আরমান হোসেনের (১৬) পরিবারের নগদ অর্থ ও চিকিৎসা খরচের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে সাজেদা বেগম ও আরমান হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। আহত সাজেদা বেগম উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মো. শওকত হোসেনর স্ত্রী। সাজেদা পেশায় একজন গার্মেন্টসকর্মী। আহত আরমান হোসেন উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। আরমান আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেশির ছাত্র।
এ সময় উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম-আহ্বায়ক মীর আকিব, রুবেল, মো. শাকিল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভূঁইয়া শাওন প্রমুখ।
এমএসএম / জামান
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত