ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খানসামায় মাদক ও সন্ত্রাসবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৪-১০-২০২৪ বিকাল ৬:৪৮

দিনাজপুরের খানসামায় মাদক ও সন্ত্রাসবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নিউ পাকেরহাট মর্নিং সান ক্লাবের আয়োজনে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী ও সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল। আরো উপস্থিত ছিলেন- শফিকুল আলম, শরিফ উদ্দিন সরকার, শরিফ উদ্দিন সরকার, মোহাম্মদ আলী সরকার, মোফাজ্জল হোসেন (মোফা), সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ শরিফুল ইসলাম প্রধান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিএনপি নেতৃবৃন্দ।

খেলায় কেরাপাড়া তরুণ স্মৃতি সংঘ নীলফামারীকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহিদুল আর্মি ফুটবল ক্লাব পার্বতীপুর।

এমএসএম / জামান

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার