বিরামপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার আদর্শ হাই স্কুলের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির আনোয়ারুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, উপজেলা আমির অধ্যাপক মকছেদ আলী, পৌর আমির সাখাওয়াত হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের স্বাধীনতা এবং মানোন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান অতিথি আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের দুর্নীতির বিরুদ্ধে লিখে সাহসিকতার পরিচয় দানের আহ্বান জানান। সেই সাথে আসন্ন শারদীয় দুর্গোৎসবের ভাবগাম্ভীর্য রক্ষা ও সুষ্ঠুভাবে পালনে সহায়তার আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি