ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় রাজমিস্ত্রী পালালো মালিকের বউ নিয়ে, রাজমিস্ত্রীর বউ নিলেন মালিক


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১২:৩১

রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে মালিকের বউয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে পালিয়ে যায় রাজমিস্ত্রী। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজমিস্ত্রীর স্ত্রীকে বিয়ে করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এলাকাবাসী বলেছেন, যেমন কর্ম তেমন ফল। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নে।

জানা গেছে, রাজমিস্ত্রীর কাজ করাকালে পরিচয় ঘটে ঘরের মালিক কামালের স্ত্রীর সাথে রাজমিস্ত্রী মোস্তফা দফাদারের। ৮ দিনের পরিচয়, ৪ দিনের পরকীয়া ও ৫ দিন পর হয় বিয়ে। রাজমিস্ত্রী মোস্তফা দফাদার উপজেলার শ্রীকান্ঠুপুর গ্রামের সামছুর দফাদারের ছেলে। সামছুর রহমান আলমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্ঠুপুরে ঘরজামাই থাকেন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে রাড়ুলী গ্রামের কামাল সরদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে আসেন মোস্তফা দফাদার। পরকীয়ার জের ধরে রাজমিস্ত্রী মোস্তফা ঘরের মালিকের স্ত্রীকে ১৫ আগস্ট ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানার পর ঘরের মালিক কামালের পরিবার ও এলাকাবাসীর পরিকল্পনায় যোগাযোগ করা হয় মোস্তফার স্ত্রীর পরিবারের সাথে মোস্তাফার স্ত্রীর সাথে কামালের বিয়ে দেয়ার। একপর্যায়ে পাকাপোক্ত আলোচনা শেষে ১৯ সেপ্টেম্বর কামাল সরদারের সাথে বিয়ে হয় মোস্তফার স্ত্রীর।

বিষয়টি উভয়পক্ষের কাছে জানতে চাইলে তারা স্বীকার করেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে বেশ মুখরোচক হয়েছে। ঘটনাটি জানাজানি হলে উভয়ের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত