ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দি


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:২১

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ার বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দিনভর ময়মনসিংহ জেলায় টানা বৃষ্টিপাত হয়। এরপর বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল নেমে আসায় সীমান্তবর্তী হালুয়াঘাট, ধোবাউড়ার বেশকিছু গ্রাম প্লাবিত হয়। বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে গেছে শত শত ফিশারি এবং কয়েক হাজার একর জমির ফসল। বন্যার ফলে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেন, উপজেলার দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁওসহ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে বলে শুনেছি। নেতাই নদীর বাঁধ কিছু কিছু পয়েন্টে ভেঙে গেছে। এক থেকে দেড় হাজার লোক পানিবন্দি আছে। প্রায় ৩০০ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলেছি জানমালের নিরাপত্তার ব্যবস্থা নিতে।

তিনি আরো বলেন, কেউ যদি পানিবন্দি হয়ে থাকে তাহলে তাকে সাথে সাথে উদ্ধার করে প্রাথমিক বিদ্যালয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান বলেন, পানিবন্দি এলাকায় আমরা কাজ করছি। যেসব এলাকায় পানি আটকে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেখান থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস ও খাদ্যগুদামের সামনে পানি জমে প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার বেশকিছু গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ময়মনসিংহ আবহাওয়া অফিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত