ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গোয়ালিয়রে শান্ত-লিটনদের জন্য বিশেষ নৈশভোজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:২৫

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই গোয়ালিয়রে পৌঁছে গেছে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে ম্যাচের আগে বাংলাদেশ দল অংশ নেবে একটি বিশেষ নৈশভোজে।

গোয়ালিয়র শহরে রাজত্ব সিনদিয়া পরিবারের। সেই পরিবারের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া জানিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটারদের জন্য নৈশভোজের আয়োজন করছেন তারা। পাশাপাশি ক্রিকেটারদের সামনে এই শহরের সঙ্গীত, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে।গোয়ালিয়রের যুবরাজ মহানারিয়ামান রাও সিন্দিয়া বলেন, '১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে এখানে, আমরা সবাই রোমাঞ্চিত। সবাইকে খুশি করার জন্য যা যা করণীয় সবই চেষ্টা করবো। ম্যাচের আগে একটা অনুষ্ঠানের আয়োজন করবো। তবে সবকিছু নির্ভর করবে বিসিসিআইয়ের অনুমতির ওপর।'

'অবশ্যই দু’দলের জন্য বিশেষ ডিনারের আয়োজন করতে যাচ্ছি। আশা করবো গোয়ালিয়র আর মারাঠাদের খাবার তাদের ভালো লাগবে। অনুশীলন শেষে বিশেষ ডিনারটি তাদের ক্লান্তি দূর করবে।'-যোগ করেন তিনি।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। শহরের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে এই ম্যাচটিতে। সঙ্গে ম্যাচের আগে থাকবে কনসার্ট। যেখানে ভারতের জনপ্রিয় শিল্পীর পাশাপাশি থাকবে স্থানীয় পারফরমাররাও। এছাড়া ডিজে ও লাইট শো। মধ্যপ্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের বিশেষ পরিকল্পনা সরাসরি তদারকি করছে গোয়ালিয়রের রাজ পরিবার।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা