পঞ্চগড়ে পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা বিতরণ
পঞ্চগড় সদর উপজেলার সকল পূজামণ্ডপের নিরাপত্তায় সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিষদের হলরুমে সিসি ক্যামেরা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা হলে আমরা যেন অপরাধীকে চিহ্নিত করতে পারি।
জানা গেছে, উপজেলার ৫০টি পূজামণ্ডপে ৫০টি সিসি ক্যামেরা ও ৫০টি মেমোরি কার্ড দেয়া হয়। এ সময় সদর উপজেলার সমাজসেবা অফিসার মোছা. লায়লা আরজুমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত্তাল মনপুরা
লোহাগড়ায় শারীরিক অসুস্থতায় আ.লীগের ওয়ার্ড সেক্রেটারির পদত্যাগ
নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তি খুন
বর্ণাঢ্য আয়োজনে তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর
নাচোলে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান, বিল্লাল হোসেন ও ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামে কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
Link Copied