এবার বড়পর্দায় একসঙ্গে আলিয়া-শর্বরী, থাকছে চমক
বড়দিনের আবহে বড়পর্দায় একসঙ্গে আসছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। ২০২৫ সালের বড়দিনে মুক্তি পাবে আলিয়া-শর্বরী অভিনীত ‘আলফা’। স্পাই ড্রামা ঘরানার এই সিনেমা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল নির্মাতাদের তরফে। যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের অন্যতম প্রতীক্ষিত নারীকেন্দ্রিক সিনেমা ‘আলফা’। যেখানে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘকে। ছবি মুক্তির জন্য বেছে নেওয়া হল আগামী বছরের বড়দিনকে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানানো হয়, ‘২০২৫ সালের বড়দিনে, ‘আলফা’র উত্থান ঘটবে। অ্যাকশনে ভরপুর হলিডের জন্য তৈরি থাকুন, ২৫ ডিসেম্বর ২০২৫।’ একইসঙ্গে সিনেমার নতুন পোস্টারও শেয়ার করা হয়েছে। সম্প্রতি এই ছবির শুটিংয়ের জন্য আলিয়া ও শর্বরী গেছেন কাশ্মীরে। ইনস্টাগ্রামে সেখানকার স্বর্গীয় প্রকৃতির ছবি শেয়ার করেছিলেন আলিয়া। একফ্রেমে একসঙ্গে দেখা মেলে দুই সুন্দরীর, নেপথ্যে নৈঃস্বর্গীক কাশ্মীরের সৌন্দর্য্য। ক্যাপশনে লেখেন, ‘ভালবাসা, আলফা।’চলতি বছরের জুলাই মাসে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন সিনেমার টিজার প্রকাশ্যে আসে। টিজারে শোনা যায় আলিয়ার কণ্ঠ এবং তাকে বলতে শোনা যায় এই সিনেমার নামকরণের মাহাত্ম্য।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ