মানিকগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
মানিকগঞ্জে ২৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় আব্দুল আলীম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঢাকার আশুলিয়া থানার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল আলীম মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। ধর্ষণের শিকার ওই নারী একই এলাকার বাসিন্দা।
র্যাব-৪, মানিকগঞ্জ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ভিকটিম ও আসামি একই এলাকার বাসিন্দা। প্রতিদিনের ন্যায় গত ১৬ সেপ্টেম্বর সকালে ভিকটিমের বাবা-মা ছাগলের ঘাস সংগ্রহ করতে বের হন। দুপুরবেলায় বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী তার মা-বাবাকে খুঁজতে বের হলে আসামি এলাকার জনৈক বাছের মিয়ার বাগানে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। তখন আসামি আলীম দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ঘটনার দুদিন পর ভিকটিমের পিতা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার পর থেকে আসামি পলাতক থাকায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পলাতক আসামিকে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়