অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লার আ'লীগ থেকে পদত্যাগ
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় পারিবারিক কারণ দেখিয়ে লোহাগড়া উপজেলার গণমাধ্যমকর্মীদের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি পদত্যাগ করেন।
প্রেস ব্রিফিংয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া পৌর শাখার একজন সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ লোহাগড়া পৌর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক পদ থেকে পদত্যাগ/অব্যাহতি নেয়ার সিদ্ধান্ত গ্ৰহন করেন এবং তিনি পদত্যাগ করেন।
তিনি আরো জানান, তার একমাত্র ছেলে সৌরভ হোসেন মোল্লা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের লোহাগড়া পৌর শাখা সম্পাদক ছিল। সেও প্রায় এক বছর আগে পদত্যাগ করেছে। পদত্যাগের বিষয়টি একান্ত পারিবারিক সিদ্ধান্ত বলেও জানান তিনি।
পরবর্তীতে কোনো দলে যোগদান করবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে আমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি। তিনি একজন শিক্ষিত ও সচেতন মানুষ হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়ে স্বাধীনভাবে সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চান। তিনি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে সহায়তা কামনা করেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাকে শুভকামনা জানান।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান