ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরের সমন্বয়ে সকাল ১০টায় একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন- উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, ধামইরহাট মহিলা কলেজের সিনিয়র প্রভাষক এসসি আলবার্ট সরেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, ফার্সিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান তোতা প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন শিক্ষকদের বিভিন্ন মানবিক উদাহরণ তুলে ধরেন এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান