মধুপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়
টাঙ্গাইলের মধুপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর শাখা। শনিবার (৫ অক্টোবর) রাতে মধুপুর পৌর শহরের মদন গোপাল বিগ্রহ মন্দিরস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধুপুরের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ সুশীল কুমার দাস।
সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মো. বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-সংগঠনের মধুপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মো. আব্দুল কাদের, পৌর আমির মাওলানা মো. রেদুয়ান উল্লাহ খান, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ মো. মোন্তাজ আলী, গোপালপুর কলেজের সাবেক উপাধ্যক্ষ সুধাংশু দেবনাথ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, সহ-সভাপতি কমলেশ রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মানিক চন্দ্র বসু প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য উদাহরণ হলো মধুপুর উপজেলা। এই উপজেলায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে সামাজিক ও ধর্মীয় উৎসব পালন করে থাকে। সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনের পর একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী শান্তিপূর্ণ সহাবস্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় মেতে আছে। আমরা তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে সর্বদাই জাগ্রত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে পাশে থাকব। প্রয়োজনে রাতজেগে পাহারা দেব।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের নেতা উপাধ্যক্ষ সুধাংশু দেবনাথ বলেন, এই মতবিনিময় সভার মধ্যদিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে আমাদের পুরনো ধ্যান-ধারণা ভেঙে নতুন ধারণার সৃষ্টি হলো। জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করেছে। নতুন চিন্তা-চেতনা জাগ্রত করেছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ সরাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, সাবেক পৌর আমির অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, ভেঙ্গুলা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মো. হাফিজুর রহমান, আব্দুল হামিদ মাস্টার প্রমুখ।
T.A.S / জামান
সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস
মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন