ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নাকচ ভারতের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:৭

প্রায় ৯ বছর পর চলতি মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী  এস জয়শঙ্কর। এই সফরে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এস জয়শঙ্কর এ কথা জানান বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

এস জয়শঙ্কর বলেন, দুই দিনের সম্মেলনে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করার বিষয়ে  গণমাধ্যমের আগ্রহ থাকবে বলে আমি আশা করছি। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, এটি একটি বহুপাক্ষিক অনুষ্ঠান। ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না আমি।

তিনি বলেন, আমি সেখানে এসসিও-এর একজন সদস্য হিসেবে যাচ্ছি, তবে যেহেতু আমি ভদ্র এবং সভ্য একজন মানুষ, আমি সেই অনুযায়ী আচরণ করবো।

আগামী ১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হবে এসসিও সম্মেলন। সেখানে ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। ২০১৫ সালের পর গত ৯ বছরের মধ্যে এটিই হবে ভারতের কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর।

T.A.S / T.A.S

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার