গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঠিক বিপরীতে লাফায়েট পার্কের নিরাপত্তা সংক্রান্ত সাইনবোডের খুঁটিতে বেপরোয়া গতিতে আঘাত হেনেছে একটি গাড়ি। ওই গাড়ির চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছ হোয়াইট হাউসের নিরাপত্তা বাহিনী।
এ ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প হেয়াইট হাউসের আশেপাশে ও সংলগ্ন এলাকাগুলোতে লকডাউন জারি করেছিলেন; তবে কয়েক ঘণ্টার মধ্য বাতিলও করা হয়েছে সেই লকডাউন।
সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবনের কাছে দুটি পৃথক নিরাপত্তা ঘটনার পর হোয়াইট হাউসকে কিছু সময়ের জন্য লকডাউন করা হয়। প্রথম ঘটনায় একটি গাড়ি লাফায়েট পার্কের সংলগ্ন ফুটপাতে উঠে পড়ে এবং দ্বিতীয় ঘটনায় এক ব্যক্তি ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। মার্কিন সিক্রেট সার্ভিস এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।
এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্ট ভবনের আশপাশে চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করেন এবং কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার সময় লাফায়েট পার্কের চারপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রুপালি রঙের সেডান গাড়ি লাফায়েট স্কয়ারের উত্তর প্রান্তের বাঁধানো এলাকায় উঠে গিয়ে একটি সাইনবোর্ড খুঁটিতে আঘাত করে। ‘দ্য ওয়াশিংটন সান’ দৈনিকের এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাড়িটি থেকে ধোঁয়া বের হওয়ার সময় চালক বেরিয়ে আসেন এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষের পর চালককে হেফাজতে নেওয়া হয়। তবে চালকের পরিচয়, দুর্ঘটনার পরিস্থিতি কিংবা এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি এএফপিকে বলেছেন, “সোমবার সকাল ১০টার দিকে কাল ১০টার ঠিক আগে, লাফেয়েট পার্কের উত্তর দিকে—১৬তম স্ট্রিট ও এইচ স্ট্রিট ও এনডব্লিউয়ের সংযোগস্থলে একটি গাড়ি ফুটপাতে উঠে পড়েছিল। সিক্রেট সার্ভিস পুলিশ এবং ন্যাশনাল গার্ড চালক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন, তবে দ্রুতই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে প্রায় একই সময়ে, লাফায়েট পার্কের উত্তর-পশ্চিম কোণের কাছে আরেক ব্যক্তি ব্যারিকেড টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাকেও নিরাপত্তা কর্মীরা গ্রেপ্তার করেছেন।
নিরাপত্তা অভিযান শেষ হওয়ার পর এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের পর লকডাউন তুলে নেওয়া হয় এবং কর্তৃপক্ষ এলাকাটি পুনরায় স্বাভাবিক করে তোলে।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, উভয় ঘটনাই তদন্তাধীন রয়েছে। কেউ আহত হয়েছেন কি না কিংবা দুর্ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।
হোয়াইট হাউসের ঠিক বিপরীতে পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের অপর পাশে অবস্থিত লাফায়েট স্কয়ার প্রেসিডেন্ট ভবনের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল। এই দুর্ঘটনার ফলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং হোয়াইট হাউসের চারপাশে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।
সূত্র : এএফপি
aliul / aliul
হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের
গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২
মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা
ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহার : কংগ্রেসে অভিশংসনের মুখে হেগসেথ
তুরস্কে বিস্ফোরণে নিহত অন্তত ৬
এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?
ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট
আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প
আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প
চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের
নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প
ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত