ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জয়ে ফিরলেও কারবাহালের চোটে দুশ্চিন্তায় রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ১১:১৩

আগের ম্যাচে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার মানে দলটি। যা ছিল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর মাদ্রিদের হার। এবার ভিয়ারিয়ালকে পেয়ে জয়ে ফিরেছে রিয়াল। ভিনিসিয়াসের দুর্দান্ত গোলে তাদের ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

দারুণ জয়ে পয়েন্টের হিসেবে বার্সেলোনার নাগাল ধরে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে এখনো টেবিলের নেতৃত্ব ধরে রেখেছে বার্সা। যদিও রিয়ালের চেয়ে বার্সা একটি ম্যাচ কম খেলেছে। ৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট ২১। আর ৮ ম্যাচ খেলা বার্সার ঝুলিতেও আছে ২১ পয়েন্ট।

তবে এমন জয়ের দিনেও রিয়ালের স্বস্তি কেড়ে নিয়েছে দানি কারবাহালের ইনজুরি। ফুটবলারদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। মৌসুমের এই সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোটে পড়া নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।

ম্যাচের শুরু থেকেই চেনা মাঠে দারুণ খেলতে থাকে রিয়াল। তাতে চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় তারা। লুকা মদ্রিচের নিচু ক্রস ধরে অনেক দূর থেকে বুলেট গতির শট নেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভার্দে। দুই দলের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে গিয়ে বল ঠিকানা খুঁজে পায়। গোলরক্ষকের কিছুই করার ছিলো না।

প্রথমার্ধে আর তেমন কোনো সুযোগ পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখে খেলতে থাকে রিয়াল। তাতে সাফল্যের দেখা মেলে ৭৩ মিনিটে। তার জোরাল শটে বল ওপরের কোণা দিয়ে জালে জড়ায়। ম্যাচের পর মাদ্রিদ কোচ আনচেলত্তি জানান, কারবাহালের সঙ্গে যা হয়েছে, তা নিয়ে ড্রেসিংরুমে সবাই চিন্তিত। জয়ের আনন্দটা নেই।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা