মেলবোর্নে আরো এক সপ্তাহ লকডাউন বৃদ্ধি
অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে করোনা সংক্রমণ রোধে লকডাউনের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। চতুর্থবারের মতো দেয়া লকডাউনের মেয়াদ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হতে যাওয়ার প্রেক্ষিতে বুধবার এক ঘোষণায় এ কথা বলা হয়।
ভিক্টোরিয়া অঙ্গ রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বলেছেন, আমাদেরকে এই লকডাউন অব্যাহত রাখতে হবে, না হয় লোকজন মারা যাবে। কারণ আমরা খুব বেশি সংক্রামক ধরনের ভাইরাস মোকাবেলা করছি।
ভারত থেকে অষ্ট্রেলিয়া আসা সংক্রমিত এক যাত্রীর মাধ্যমে নতুন করে করোনা ছড়িয়েছে বলে ধারনা করা হচ্ছে। ওই ব্যক্তির সংম্পর্শে আসা লোকজনকে শনাক্ত করা হয়েছে। মেলবোর্নে করোনা রোগীর সংখ্যা বর্তমানে ৩৫০ জনে দাঁড়িয়েছে।
এদিকে অষ্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রয়েছে। কেবলমাত্র নিউজিল্যান্ডের সঙ্গে সীমান্ত খোলা আছে।
অষ্ট্রেলিয়ার আড়াই কোটি জনসংখ্যার মধ্যে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০ হাজার লোক।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক