ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যে কারণে সিনেমা হলে টিকিট বিক্রি করলেন সৃজিত-দেব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ২:৩

দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘টেক্কা’, ‘বহুরূপী’, ‘শাস্ত্রী’, ‘স্ত্রী ২’, ‘তুম্বাড়’-এর মতো সিনেমা। তাই উৎসব ঘিরে দর্শকদের পাশাপাশি তারকারাও নিজেদের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করবেন। এর মধ্যে প্রেক্ষাগৃহে দেব ও সৃজিত নিজেদের ‘টেক্কা’ সিনেমার টিকি বিক্রি করলেন। এমনটাই জানিয়েছে কলকাতার বেশকিছু গণমাধ্যম।

কলকাতা ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই নতুন সিনেমা মুক্তি পেলেও খুব একটা সুবিধা করতে পারছে না। এর আগে সৃজিতের ‘পদাতিক’ সিনেমাটি খুব একটি সুবিধা করতে পরেনি। সেই ব্যর্থতা ঘুচতে এবার টিকিট বিক্রি করলেন টালিউডের এই দুই তারকা।

টিকিট বিক্রির বিষয়টি আগেই জানিয়েছিলেন দেব-সৃজিত। কথামতোই কলকাতার বারুইপুরের এসফিএফ সিনেমায় গিয়ে হাজির হন তারা। এরপর নিজেরা দর্শকদের কাছে টিকিট বিক্রি করেন। কখনও দেব, কখনও সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতে। সেলফিও তোলেন, যা আনেক ভক্ত আবার ভিডিও করেও নিয়ে যায়। যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল।

সৃজিতের ‘টেক্কা’ ৮ অক্টোবর মুক্তি পাবে। এই সিনেমায় দেব একজন পরিচ্ছন্নতা কর্মীর চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে রুক্মিণী মৈত্র এবং সাংবাদিকের চরিত্রে থাকছেন স্বস্তিকা।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...