দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড উসমান খানের
পাকিস্তানের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন উসমান খান। প্রেসিডেন্ট কাপে এসএনজিপিএলের বিপক্ষে এশাল অ্যাসোসিয়েটসের হয়ে এই কীর্তি গড়েন উসমান। ডাবল সেঞ্চুরি আদায় করে নিতে খেলেন ১৩১ বল।
এর আগে লিস্ট এ ক্রিকেটে ১৩৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন শারজিল খান। ২০২২ সালে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে সিন্ধুর হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি। এতদিন সেটিই ছিল দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। এবার সেই রেকর্ডটিই ভেঙে দিয়েছেন উসমান। ১৩১ বলে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর ১৩২ বলে ২০১ রান করে স্বেচ্ছায় মাঠ ছাড়েন উসমান।
এই ম্যাচটি ছিল উসমান খানের দশম লিস্ট এ ম্যাচ। এর আগে, ৮১.৫ গড়ে ৬৫২ রান করেছেন তিনি। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি রয়েছে উসমানের।
তবে ডাবল সেঞ্চুরি হাঁকানো সপ্তম ব্যাটার হয়েছেন উসমান। এর আগে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে- ফখর জামান, আবিদ আলী, মোহাম্মদ আলী, শারজিল খান, কামরান আকমল এবং খালিদ লতিফদের। যার মধ্যে ২০১৮ সালে ফখর জামানের ২১০ রানে অপরাজিত থাকার ইনিংসটিই সর্বোচ্চ।
T.A.S / T.A.S
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি