ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বন্যা পরিস্থিতিতে জাককানইবির স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধির আবেদন


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৩৬

বন্যা পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বৃদ্ধির জন্য আবেদনপত্র জমা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমানের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের কাছে আবেদনপত্রটি জমা দেন শিক্ষার্থীরা। রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ আবেদনপত্র জমা দেন। শিক্ষার্থীদের পক্ষে আবেদনপত্রে স্বাক্ষর করেন এবং জমা দেন- আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ, দর্শন বিভাগের শিক্ষার্থী আহমেদ আব্দুল্লাহ ও নাহিদ হাসান।

দেশব্যাপী উদ্ভূত বন্যা পরিস্থিতিতে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সময়সীমা বৃদ্ধির লক্ষ্যে এ আবেদনপত্রে বলা হয়, ‘আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। বর্তমান বিরূপ আবহাওয়ার কারণে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বৃহত্তর রংপুর অঞ্চলের প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা বৃদ্ধি করা প্রয়োজন।’

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদনপত্র জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাজু শেখ বলেন, সারাদেশে উদ্ভূত বন্যা পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশেষ করে বন্যাকবলিত এলাকার শিক্ষার্থীরা বিপদে আছেন। তাদের জন্য সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করেছি। স্যার আশ্বাস দিয়েছেন সময়সীমা বৃদ্ধি করা হবে।

উল্লেখ্য, স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তির জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ৮ অক্টোবর নির্ধারণ করে হয়েছিল। 

T.A.S / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?