সাতকানিয়ায় বাগান ও ফসল কেটে প্রতিশোধ নিচ্ছে প্রতিপক্ষ
সাতকানিয়ার সোনাকানিয়ার ২নং ওয়ার্ডের সাইরতলীর মৃত আলী মিয়ার ছেলে আবু তাহেরের দুঃখ যেন থাকছে সারাবছর। তার আপন ভাই মোজাফ্ফরের যোগসাজশে ২৪টি মামলা দেয়ার পরও সোনাকানিয়ার পশ্চিম পাহাড়ে সহায়-সম্বল আবু তাহেরের লেবু বাগান ও শিম বাগান কেটে দিয়েছে মোজাফ্ফর এবং তার সাঙ্গোপাঙ্গরা।এ বিষয়ে আজ শনিবার (২৮ আগস্ট) ভুক্তভোগী মোজাফ্ফর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, গত ১১ আগস্টও ভুক্তভোগী আবু তাহের বাদী হয়ে তার আপন ভাই মোজাফ্ফরসহ মোট ৮ জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে সেটা ছিল লেবু বাগান কেটে দেয়ার ব্যাপারে। আজ (শনিবার) আবার শিমক্ষেত কেটে দেয়ার বিষয়ে নতুন অভিযোগ দায়ের করেন একই বিবাদীগণের বিরুদ্ধে।
এ বিষয়ে সাতকানিয়া থানার এসআই মাহবুব বলেন, ঘটনা সত্য, তবে এখনো কারা করছে ঘটনাটি প্রমাণিত না হওয়ায় তদন্ত অব্যাহত আছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, আবু তাহেরের নামে যারা মামলা দেয় এবং অপহরণ করেছিল তারা এই লেবু বাগান কেটেছে।
এদিকে, সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে আবু তাহের বলেন, গতবার অভিযোগ দিয়েছিলাম লেবু বাগান কাটল তাই। এবার কেটেছে আমার কষ্টের শিমক্ষেত। আসলে আমাকে পথে বসানোর মতো অবস্থা করে ফেলছে।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ