বাবার বকাঝকায় অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
রাজধানীর হাজারীবাগে বাবার বকাঝকায় অভিমান করে বিষপানে অদিতি রাণী দে (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রবিবার (৬ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের বাবা লিটন চন্দ্র দে জানান, আমার মেয়ে মুন্সি আব্দুর রউফ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। পুজোয় আমার কাছে একটি শাড়ি দিতে বলেছিল আমি সেটাও দিয়েছি, কলেজের শিক্ষক আমাকে ডেকে নিয়ে বলেছিলেন আপনার মেয়ে পড়াশোনা অমনোযোগী। তারপরে আমি শাসনও করেছিলাম বলি মা পড়াশোনায় একটু মনোযোগী হও, তোমার জন্য শিক্ষক আমাকে ডেকে নিয়ে অপমান করে এই বলায় আমার কাল হলো এই কথা বলেই সে কান্নায় ভেঙে পড়ল। আর বলতে থাকলো এটা বলা কি আমার অপরাধ হয়েছে ? আমার মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানা সম্ভুদিয়া গ্রামে। বর্তমানে, হাজারীবাগের জগলপুর লেন ৮৯ নং নিজ ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকি।আমার এক ছেলে এক মেয়ে ওই ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ