ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৬:৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে মহানগরীর শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিবমন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০৭টি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দোহা সরকার তাপস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব বাপ্পী দে।

মতবিনিময় সভা শেষে মহানগরীর বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ অর্থ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত