ঢাকা শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

চল্লিশেই নেই বাংলাদেশের চার উইকেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৪ রাত ৯:১৩

পাওয়ারপ্লেটা খুব একটা সুখকর হল না বাংলাদেশের জন্য। বরুণ চক্রবর্তীর এক ওভার বাদ দিলে পুরো সময়টাই বাংলাদেশ কাটিয়েছে হতাশায়। অভিষিক্ত মায়াঙ্ক যাদব পাওয়ারপ্লে শেষ করেছেন মেইডেন ওভারে। তাতেই ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৩৯ রান। উইকেট হারিয়েছে লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। ইনিংসের শুরুর ওভারেই বাংলাদেশ খেয়েছিল হোঁচট। লিটন এসেই প্রথম বলে হাঁকিয়েছেন বাউন্ডারি। পরের বলটাও খেলতে চাইলেন সেভাবেই। কিন্তু এবারে বল উঠে যায় সোজা উপরে। রিঙ্কু সিং নিয়েছেন সহজ এক ক্যাচ। এক ওভার বিরতি দিয়ে আবার উইকেটের দেখা পেল ভারত। প্রথম উইকেটের মতো বোলার এবারও আর্শদীপ। বোল্ড হয়ে ফিরলেন পারভেজ ইমন। ১৪ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। 
পুরো পাওয়ারপ্লেতেই বাংলাদেশ ভুগেছে। ৫ম ওভারটাই যা একটু স্বস্তি দিয়েছে পুরো সময়টায়। সেই ওভারে বরুণ চক্রবর্তীর দ্বিতীয় বলেই স্লগ সুইপ খেলেছেন হৃদয়, নীতিশ কুমার রেড্ডি মিস করেন সহজ ক্যাচ। ফলাফল বাউন্ডারি। ঠিক পরের বলটিও বাউন্ডারিতে পাঠিয়েছেন হৃদয়। একই ওভারের শেষ বলে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ৬ মেরেছেন নাজমুল।
পাওয়ারপ্লে শেষে আবার উইকেট হারায় বাংলাদেশ। আগের ওভারে ছিল মেইডেন। সেই চাপেই কি না বড় শট খেলতে চাইলেন হৃদয়। বাউন্ডারি লাইনে গিয়েছে ক্যাচ। নিজের স্পেলের প্রথম ওভারে ১৬ রান হজম করা বরুণ চক্রবর্তী দ্বিতীয় ওভার করলেন দুর্দান্ত। পেয়েছেন একটা উইকেটও। ক্রিজে আছেন অধিনায়ক শান্ত। তাকে সঙ্গ দিতে এসেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অভিজ্ঞতার দাম দেয়া হলো না তার। মায়াঙ্ক যাদবের ক্যারিয়ারের প্রথম শিকার হলেন মাহমুদউল্লাহ। ডিপ পয়েন্টের বাউন্ডারি লাইনে ক্যাচ নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে পুরোপুরি চাপের মুখে বাংলাদেশ। 

 

Aminur / Aminur

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা