ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় অবৈধ নেট-পাটা দিয়ে মাছ ধরার অপরাধে দুজনকে জরিমানা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৬:১৫

খুলনার ডুমুরিয়ার গুটুদিয়ার মাগুরখালী গেটের নদীর সকল নেট-পাটা অপসারণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ‍আগস্ট) দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় মোবাইল কোর্টে গুটুদিয়ার আমজাদ শেখ ও শাহাজান শেখকে নেট-পাটা দেয়ার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ ধারার অপরাধে ৫ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।

এ সময় একটি মিনি নৌকা, শতাধিক বাঁশ, পাটা ও নেট জব্দ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক। পুলিশের পক্ষে ছিলেন এসআই শরীফ আল মামুন এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষে পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো এনামুল শেখ।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা