ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভারতের ক্লাবের জালে ১৭ গোল জাপানি মেয়েদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৪ রাত ৯:১৫

নারী ফুটবলে দক্ষিণ এশিয়া যে কতটা পিছিয়ে সেটা বুঝিয়ে দিয়েছেন জাপানি মেয়েরা। রোববার ভিয়েতনামের থং হত স্টেডিয়ামে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপানের উরাওয়াহ রেড ডায়মন্ডস ক্লাব ও ভারতের ওদিশা ফুটবল ক্লাব। জাপানি মেয়েরা গুনেগুনে ১৭ গোল দিয়েছে ভারতীয় ক্লাবটির জালে। 
গ্রুপে দুই দলের এটাই ছিল প্রথম ম্যাচ। এনদোর গোলে ৫ মিনিটে উৎসব শুরু করে জাপানি ক্লাবটি, শেষ হয় ৮৩ মিনিটে তাকেউচির গোলে। মাঝে আরো ১৫ গোল হজম করে ভারতের ক্লাবটি। একবারের জন্যও জাপানের ক্লাবের জাল খুঁজে পায়নি ভারতের ক্লাবের মেয়েরা। মিকি ইতো একাই করেছেন ৪ গোল। ৩ গোল করেছেন শিয়োখকি। জোড়া গোল শিমাদার। বাকি ৮ গোল করেছেন ৮ জনে। এই গ্রুপে জাপানের অন্য দুই প্রতিপক্ষ ভিয়েতনামের হো চি মিন সিটি ও চাইনিজ তাইপের তাইচুং ব্লু।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা