আক্কেলপুরের সোনামুখী ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম গ্রেফতার
জয়পুরহাটের আক্কেলপুরে থানা পুলিশ ও জেলা পুলিশের গয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি ডিএম রাহেল ইমাম (৬৫)। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ওই ইউনিয়নের জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩ সেপ্টেম্বর স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন ৭৫ জনের নাম উল্লেখ করে আদালতে একটি রাজনৈতিক মামলা করেন। ওই মামালায় ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমামকে ৫৩ নাম্বার আসামি। মামলাটি গত ৮ সেপ্টেম্বর আক্কেলপুর থানায় রেকর্ড করা হয় এবং ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম জাফরপুর রেলস্টেশনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম গুনিপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনামুখী ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। এর আগে তিনি একই ইউনিয়ন পরিষদের তিনবার ইউপি সদস্যও ছিলেন। সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ছিলেন তিনি ।
আক্কেলপুর থানা পুলিশ ও জেলা পুলিশের গয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে রাজনৈতিক মামলায় সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম গ্রেফতার হওয়ার বিষয়টি আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম নিশ্চিত করেছেন।
এমএসএম / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি