৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু
বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ চালুতে সম্মতি দিয়েছে ভারত। দুদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট পুনরায় শুরু হবে। শনিবার (২৮ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সঙ্গে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত। তবে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীদের ওই তারিখ থেকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হবে না বলে জানানো হয়েছে।
বেবিচকের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ভারত বাংলাদেশকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়েছিল। এর অধীনে বেবিচক তাদেরকে একটি চিঠি পাঠায়। সেই চিঠির উত্তরে ভারত ফ্লাইট পরিচালনার তারিখ ঘোষণা করে। ভারত তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এদের মধ্যে স্পাইস জেট ৩টি, ইন্ডিগো ২টি ও এয়ার ইন্ডিয়া দুটি ফ্লাইট পরিচালনা করবে।
বেবিচককে দেয়া চিঠিতে ভারত জানিয়েছে, ভারত থেকে যারা প্রবেশ করবে তাদেরকে বাংলাদেশ সরকার নির্ধারিত করোনা বিধি মেনেই আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবে তাদেরকে নিজ খরচে বিমানবন্দরে করোনা টেস্ট করাতে হবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, এয়ার বাবল চুক্তির এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে কেউ ভারত যেতে পারবে না।
বেবিচক গত ১৬ আগস্টের এক প্রজ্ঞাপনে জানিয়েছিল, এয়ার বাবলের আওতায় সব ধরনের ফ্লাইট (যেকোনো দেশে) স্থগিত রাখা হয়েছে। স্থগিতাদেশ তুলে ফেললে তা সবাইকে জানিয়ে দেয়া হবে। বেবিচক আরো জানিয়েছিল, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকেই ভারতে ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে ভারত চূড়ান্ত অনুমতির বিষয়ে কিছুই জানায়নি। তারা জানালে ফ্লাইট চালুর পরবর্তী প্রক্রিয়া নেয়া হবে।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু