ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বড় জয় ভারতের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১২:২২

ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই যেন জমজমাট খেলা। হোক সেটা বিরাট-বাবরদের অথবা ফাতিমা-হারমানদের। মোট কথা দল যাই হোক উত্তেজনা থাকে টান টান। স্টেডিয়ামে থাকে দর্শকদের কোলাহল। এমনি এক ম্যাচে গতকাল পাকিস্তানকে উড়িয়েছে ভারত। তুলে নিয়েছে আসরের প্রথম জয়। পরিসংখ্যানেও নিজেদের এগিয়ে রাখল ভারত। এই ফরম্যাটে এ ম্যাচ মিলিয়ে দু'দল মোট ১৬ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৩ বার। পাকিস্তান ৩ বার। 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম ম্যাচ রোববার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারের ৭ বল বাকি থাকতেই পৌঁছে যায় জয়ের বন্দরে তুলে নেয় ছয় উইকেটের বড় জয়। এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের বড় ব্যবধানে হেরেছিল ভারত। তবে এই জয় দিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে ফের ফিরেছে তারা। 

অন্যদিকে পাকিস্তান আসরে নিজেদের প্রথম ম্যাচে বোলারদের দাপটে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও গতকাল নিয়েছে হারের তেঁতো স্বাদ। ভারতের বিপক্ষে এই হারে নিজেদের ব্যাটিংকেই দুষেছেন পাকিস্তানের তরুণ অধিনায়ক ফাতিমা সানা। বলেন, 'ব্যাটিংয়ে আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না। আমরা ব্যাটিংয়ে অন্তত ১০-১৫ রান কম করেছিলাম। আশা করি, পরের ম্যাচে আমরা ভালো করতে পারব।' 

এদিকে ভারত জয় দিয়ে আসরে ঘুরে দাঁড়ানো তাদের চিন্তা অধিনায়ক হারমানপ্রীত কৌরকে নিয়েই। কেননা পাকিস্তানের বিপক্ষে জয় তাড়া করতে ব্যাটিংয়ে নেমে চোট পান তিনি। তাতে ছাড়তে হয় মাঠও। পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। অধিনায়কের চোটের প্রসঙ্গে স্মৃতি মান্ধানা বলেন, 'এখনই কিছু বলতে পারছি না। মেডিক্যাল টিম দেখছে।' 

এ সময় নিজেদের জয়ের প্রসঙ্গে মান্ধানা আরও বলেন, 'সব বিভাগ (ব্যাটিং- বোলিং-ফিল্ডিং) দারুণ করেছে, ম্যাচের আগের পরিকল্পনার বাস্তবায়ন ঘটানোর ফলেই এদিন জয় নিশ্চিত করা গিয়েছে। ফিল্ডিং ভালো হয়েছে। ব্যাটাররাও ভালো খেলেছেন।'

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা