ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে উপাচার্য


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১:১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাসকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। রবিবার (৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম অনিকের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান। যে কোনো প্রয়োজনে আহত এই শিক্ষার্থীকে সহযোগিতার আশ্বাস দেন এবং একাডেমিক বিষয়ে যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলেও জানান তিনি। 

এ সময় হাসপাতালে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ও ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাত হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিলে গুলিবিদ্ধ হন অনিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে দিয়ে শাঁখারিবাজার হয়ে মহানগর দায়রা জজকোর্টের সামনে এলে তখন এ ঘটনা ঘটে।

T.A.S / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?