নোবিপ্রবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফেনীর কমিটি গঠন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোবিপ্রবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফেনীর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হন সভাপতি-সম্পাদক। সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত সভাপতি-সম্পাদকের সুপারিশক্রমে উপদেষ্টামণ্ডলী আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ক্যামিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমদ আরাফাত রিজভী সভাপতি এবং ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এইচএম মোবাশ্বারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উক্ত কমিটিকে আগামী এক বছরের জন্য নোবিপ্রবি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফেনীর দায়িত্ব প্রদান করা হয়েছে।
উক্ত কমিটিতে নির্বাচিত সভাপতি আহমদ আরাফাত রিজভী ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের বাসিন্দা এবং সাধারণ সম্পাদক দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের বাসিন্দা।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য