মির্জাগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল মৃধা (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমন রাফিন নিশাতের নেতৃত্বে জুয়েলের বাড়ি থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃত জুয়েল উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মো. বারেক মৃধার ছেলে।
ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তার বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
T.A.S / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ