ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আব্দুর রহমান বাবু নিয়ামতপুর বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ২:২৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন সিনোড়া সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান বাবু। সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আনন্দ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।

নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, সাবেক সহ-সভাপতি ও হাজীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন।

বাকি সাত পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মামুনুর রশীদ, পরিচালকের ছয়টি সদস্য পদে আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজুল, মেহেদী হাসান চৌধুরী, মোবারক হোসেন, অহির উদ্দিন।

এর আগে ১৯৯১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন আব্দুর রহমান।

T.A.S / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত