ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

২০০ বিলিয়ন ডলার ক্লাবে যোগ দেওয়া জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ২:৫১

জেফ বেজোস ও বার্নার্ড আরনল্টকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী এখন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের সাম্প্রতিক পরিসংখ্যানে বলা হয়েছে, জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ২০৬ বিলিয়ন ডলার। খবর সিএনএনের। 

সিএনএন বলছে, জাকারবার্গের সামনে এখন শুধু ইলন মাস্ক।  ব্লুমবার্গ জানিয়েছে, জাকারবার্গের সম্পদ ২০২৪ সালে ৭৮.১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিশ্বে ২০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য শুধু তিনজন। তারা হচ্ছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোস। 

টেসলা, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫৬ বিলিয়ন ডলার। এ ছাড়া অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের পরিমাণ ২০৫ বিলিয়ন ডলা। তবে বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচ-এর সিইও আরনল্ট সম্প্রতি ২০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে বাদ পড়েছেন। তার সম্পদের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯৩ বিলিয়ন ডলারে। 

গত ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলো পরিচালনা করে।  জাকারবার্গের অনেক সম্পদ মেটা প্ল্যাটফর্মগুলোর বিভিন্ন শেয়ারের সঙ্গে যুক্ত।

T.A.S / T.A.S

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন

এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের

এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও

ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন

জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়

চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?

উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’